সারাদেশ
মেহেরপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম কারামুক্ত

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম কারামুক্ত হয়েছেন।
রোববার (২৯ জুন) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভের পর সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
কারামুক্তির পর তার স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশের সৃষ্টি হয়।







