সারাদেশ

দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি ডাক কর্মচারীদের

ডেস্ক

শেয়ারঃ

দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি ডাক কর্মচারীদের- খবরের থাম্বনেইল ফটো

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন অবিভাগীয় ডাক কর্মচারীরা। আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে ৬ জুলাই থেকে সারা দেশের শাখা ডাকঘরে এ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


সোমবার (২৯ জুন) দুপুরে নওগাঁ শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী শেখ। সভাপতিত্ব করেন শাখা ডাকঘর কর্মচারী মো. ইব্রাহীম খলিল। এ সময় বক্তব্য দেন বাদল হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান ও ওয়াজেদ আলী বিশ্বাসসহ স্থানীয় নেতারা।


বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালন করলেও দেশের প্রায় ২৩ হাজার অবিভাগীয় ডাক কর্মচারী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার। তাদের দৈনিক মজুরি মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা, যা দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন।


তারা বলেন, আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৬ জুলাই থেকে দেশের প্রায় ৮ হাজার শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।


সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা নওগাঁ প্রধান ডাকঘরে যান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেন।


সম্পর্কিত খবর