সারাদেশ
মুজিবনগর সীমান্তে বিজিবি’র প্রতিরোধে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা সীমান্ত দিয়ে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলারের কাছ থেকে ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ সদস্যরা ১০ জনকে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবি ও গ্রামবাসীর কঠোর বাধার মুখে সীমান্তের শূন্যরেখা থেকেই তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বেড়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের গান্ধিনা ফুলবাড়ি ক্যাম্পের গেট খুলে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে আসে।







