আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় ৯ পুলিশ সদস্য নিহত

ডেস্ক

শেয়ারঃ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় ৯ পুলিশ সদস্য নিহত- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি বাঁধ প্রকল্পের নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল কুদ্দুস এএফপিকে জানিয়েছেন, ‘মাঙ্গি বাঁধ প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত একটি চেকপোস্টে সশস্ত্র হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন।’


প্রাদেশিক সরকারও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।


সম্পর্কিত খবর