আন্তর্জাতিক

চীন-রাশিয়ার সঙ্গে ইরানকে সংযুক্তকারী রেলসেতু গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক

শেয়ারঃ

চীন-রাশিয়ার সঙ্গে ইরানকে সংযুক্তকারী রেলসেতু গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্র- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেলসেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইরানকে চীন ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে।


ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোলেস্তান প্রদেশে অবস্থিত ‘আঘ তেক্কেহ খান’ (ওগতাই খান) রেলসেতুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় মাার্কিন বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে রেলসেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।


রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবি ও ভিডিওতে সেতুটির ওপর একটি বড় গর্ত ও বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। তাতে স্পষ্ট যে রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারপাশে সেই ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।


হামলার পর ইরানের রেলওয়ে কর্তৃপক্ষ তেহরান ও মাশহাদ শহরের মধ্যকার যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।


ফার্স নিউজ আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেলসেতুটি দ্রুত মেরামতের জন্য প্রকৌশলী দল পাঠানো হয়েছে এবং কাজ চলছে।


প্রসঙ্গত, কাস্পিয়ান সাগরের পূর্বে প্রায় ৪০ কিলোমিটার দূরে উত্তরের শহর আক্কালায় অবস্থিত এই রেলসেতুটি ইরানকে তুর্কমেনিস্তান ও কাজাখস্তান হয়ে তেহরানের প্রধান দুই কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ার সাথে সরাসরি সংযুক্ত করেছে।


গত মার্চে যুদ্ধ শুরু পর মার্কিন অবরোধের সময়ে পারস্য উপসাগরের বন্দরগুলো এড়িয়ে স্থলপথে পণ্য পরিবহনের জন্য এই করিডোরটি বিকল্প ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করে আসছিল ইরান।


এরআগে বুধবার রাতে দ্বিতীয় দফায় ইরানে হামলা করে মার্কিন বাহিনী।


বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় দফায় বুধবার রাতে ৯০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনঘাঁটি, উপকূলীয় নজরদারি এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা।


সম্পর্কিত খবর