আন্তর্জাতিক
টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে ভূমিধসে অন্তত ১৫ জনের প্রাণহানি

ছবি : সংগৃহীত
টাইফুন বাভির প্রভাবে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আরও ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে ঝড়-সম্পর্কিত ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
আঞ্চলিক সিভিল ডিফেন্স পরিচালক রদ্রিগো সোসমেনা এএফপিকে বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশে ভূমিধসে ১০ জন মাটিচাপা পড়ে মারা গেছেন।
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে শুক্রবারই একই দ্বীপে পৃথক আরেকটি ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন।






