আন্তর্জাতিক
ট্রাম্পের মিত্র ইসরায়েলের ‘সেরা বন্ধুর’ মৃত্যু

ছবি : সংগৃহীত
ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় আকস্মিক অসুস্থতার পর তার মৃত্যু হয়।
রোববার (১২ জুলাই) ভোরে এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তার দপ্তরের যোগাযোগ পরিচালক।
পুলিশ স্ক্যানার অডিও তথ্যের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, শনিবার রাতে গ্রাহামের ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ’ হওয়ার একটি খবর তার বাড়ি থেকে আসে। খবরের পর পর প্যারামেডিকরা তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়।
এনবিসি নিউজের পর্যালোচনা করা একটি ছবিতে দেখা গেছে, প্যারামেডিকরা গ্রাহামের বাড়ি থেকে একজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। এনবিসি জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের গাড়ি ও দমকলের গাড়িও উপস্থিত ছিল।
সূত্রে জানা যায়, ৭১ বছর বয়সি গ্রাহাম সাউথ ক্যারোলাইনার একজন বিশিষ্ট রিপাবলিকান সিনেটর ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক ছিলেন, পরে তিনি তার অন্যতম বিশ্বস্ত মিত্র হয়ে ওঠেন।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট







