আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় কিয়েভে হতাহত অন্তত ৭

ডেস্ক

শেয়ারঃ

রাশিয়ার হামলায় কিয়েভে হতাহত অন্তত ৭- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।


বৃহস্পতিবার ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য জানায়।


মধ্যরাতের কিছুক্ষণ পর রাজধানীতে একের পর এক বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।


কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার প্রায় প্রতিদিনের হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ আক্রমণ।


ইউক্রেনের বিমান বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগিয়ে আসার সতর্কতা জারির পর, এএফপির সাংবাদিকরা কিয়েভে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।


তারা জানান, রাজধানীর আকাশে কয়েকটি উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। এরপর পরপর অন্তত ছয়টি বিস্ফোরণ ঘটে।


কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘শত্রুপক্ষের হামলায় কিয়েভে দুই জন নিহত হয়েছেন।’


ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানায়, হামলায় পাঁচ জন আহত হয়েছেন। স্বিয়াতোশিনস্কি ও দারনিতস্কি জেলায় হামলা হয়েছে।


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে কিয়েভ সফরের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়।


এর আগে মেয়র ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হামলায় একটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবাসিক নয় এমন কয়েকটি ভবনের ওপর পড়েছে।


শহরটির মেয়র আরও বলেন, একই সময়ে উত্তর-পূর্ব ইউক্রেনের প্রধান শহর খারকিভেও যুদ্ধ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।


সম্পর্কিত খবর