আন্তর্জাতিক
ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি কাতারের

ছবি : বাসস
কাতার শুক্রবার জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলা তাদের সশস্ত্র বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।
এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী দোহায় তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘কাতারের সশস্ত্র বাহিনী আমাদের দেশকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে।’







