আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের

ডেস্ক

শেয়ারঃ

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইরান।


তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং দু’টি সেতুতে হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ধারাবাহিক হামলা শুরু করেছে ইরান।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কুয়েতে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ‘লজিস্টিক সহায়তা কেন্দ্র’ লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান।


বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর অপরাধের জবাব এবং মাতৃভূমির শহীদদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।’


শুক্রবার কুয়েত জানায়, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। এর আগের দিন ইরানের আকাশপথে হামলার লক্ষ্যবস্তু হয়েছিল দেশটি।


উপসাগরীয় দেশ বাহরাইন এবং কাতারও শুক্রবার ভোরে হামলার কথা জানিয়েছে।


বাহরাইনে সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটি একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে।


অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। রাজধানী দোহায় অবস্থানরত এএফপির সাংবাদিকরাও পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান।


সম্পর্কিত খবর