আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯

ডেস্ক

শেয়ারঃ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আরও ২৩ জন আহত হয়েছেন। শনিবার দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে ।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ‘রাজধানীর পাঁচটি জেলায় আগুন ও ধ্বংসের ঘটনা ঘটেছে।’


সংস্থাটি আরও জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন আহত হয়েছেন।


সম্পর্কিত খবর