জাতীয়

ভোট সুষ্ঠু হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

ডেস্ক

শেয়ারঃ

ভোট সুষ্ঠু হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস- খবরের থাম্বনেইল ফটো

ভোট সুষ্ঠু হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এই আসনের প্রার্থী মির্জা আব্বাস।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের বলেন, বোর্ড এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে।


তিনি আরও বলেন, সুষ্ঠু না হওয়ার মতো এখন পর্যন্ত কোনো পরিস্থিতি দেখি না। ভোটে ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।


এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীকে হেনস্তার বিষয়ে তিনি বলেন, অভিযোগের বিষয়ে আমি জানি না।


সম্পর্কিত খবর