জাতীয়

ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

ডেস্ক

শেয়ারঃ

ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর শাহজাহানপুরে একটি ভোটকেন্দ্রে জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে আকস্মিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী কেন্দ্র পরিদর্শনে গেলে একদল ব্যক্তি তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। এ সময় কেন্দ্র এলাকায় হট্টগোলের সৃষ্টি হয় এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করা হয়। পরে সেনা সদস্যদের নিরাপত্তা বলয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে নেওয়া হয়।


এদিকে বিএনপি-সমর্থিত কয়েকজন ভোটার অভিযোগ করেন, পাটওয়ারী বিপুল সংখ্যক বহিরাগতকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন, যা উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। তবে অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভোটগ্রহণ কার্যক্রম পরে স্বাভাবিকভাবে চলতে থাকে।


সম্পর্কিত খবর