বিনোদন

ভোট দিলেন আবুল হায়াত

ডেস্ক

শেয়ারঃ

ভোট দিলেন আবুল হায়াত- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার কিছু আগে তিনি কেন্দ্রে গিয়ে ভোট দেন।


ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। কোনো ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি বলেও জানান তিনি।


দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে আবুল হায়াত বলেন, মাঝের কয়েকটি বিতর্কিত নির্বাচন বাদে দেশের অধিকাংশ জাতীয় নির্বাচনে তিনি ভোট দিয়েছেন। এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন তিনি।


তিনি আশা প্রকাশ করে বলেন, “যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীরা নির্বাচিত হোক। একটি জেনুইন ও জনগণের আস্থাভাজন সরকার দায়িত্বে এলে দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব।”


এদিকে একই কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। তিনি বলেন, সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সম্পর্কিত খবর