জাতীয়

ভোটাধিকার ম্যানুপুলেশন হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

ডেস্ক

শেয়ারঃ

ভোটাধিকার ম্যানুপুলেশন হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের- খবরের থাম্বনেইল ফটো

জনগণের দেীয়া মতামত ও ভোটাধিকার চক্রান্তের মাধ্যমে ম্যানুপুলেশন করার চেষ্টা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী।


দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রয়োজনে তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং তা হবে কঠোর।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


জামায়াতের এই নেতা বলেন, ‘জনগণের দেওয়া এই মতামত ও ভোটাধিকার যদি কোনো চক্রান্তের মাধ্যমে ম্যানুপুলেশন করা হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি দেব। প্রয়োজনে আন্দোলনে যাবো এবং সেটা হবে কঠোর আন্দোলন।’


তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে এই জাতির যে ট্রমা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন আমরা দেখেছি। যারা এসব নির্বাচন করেছিল, তারা এখন কোথায় আছে? আমরা প্রত্যাশা করব না, এই নির্বাচন কমিশনও এমন পরিস্থিতিতে পড়ুক।’


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, ‘জনগণের সম্মানজনক যেকোনো মতামতকে আমরা সম্মান করি। কিন্তু জনগণের মতামত নিয়ে যদি কেউ চক্রান্ত বা ষড়যন্ত্র করে, তাহলে তা আমরা মেনে নেব না। অতীতেও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র হয়েছে, যা দেশবাসী মেনে নেয়নি।’


সম্পর্কিত খবর