আন্তর্জাতিক

নৌ সক্ষমতা প্রস্তুতি যাচাইয়ে হরমুজ প্রণালীতে ইরানের মহড়া

ডেস্ক

শেয়ারঃ

নৌ সক্ষমতা প্রস্তুতি যাচাইয়ে হরমুজ প্রণালীতে ইরানের মহড়া- খবরের থাম্বনেইল ফটো

সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির প্রেক্ষাপটে প্রস্তুতির অংশ হিসেবে হরমুজ প্রণালীতে লাইভ-ফায়ার নৌ মহড়া চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।


‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে পরিচিত এই মহড়াটি পরিচালনা করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনী। মহড়াটি অনুষ্ঠিত হয় আইআরজিসি-এর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর-এর সরাসরি তত্ত্বাবধানে।


রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল অপারেশনাল ইউনিটগুলোর প্রস্তুতি যাচাই, বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং হরমুজ প্রণালী এলাকায় যেকোনো সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির মোকাবিলায় বিভিন্ন পরিস্থিতি অনুশীলন করা।


উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যেখানে দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ সম্পন্ন হয়।


সম্পর্কিত খবর