জাতীয়

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক

শেয়ারঃ

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। যা আগামী কিছু দিনের মধ্যে দৃশ্যমান হবে। যতো চ্যালেঞ্জ আছে সবকিছু সামলে নিয়ে শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় তার নির্বাচনি এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে। তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার।


এ সময় মিলনের সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতা নাজমুন নাহার বেবি এবং শিক্ষা অধিদফতরের পরিচালক ড. খান মাঈনউদ্দিন মাহমুদ সোহেল।


এর আগে ঢাকা থেকে সড়কপথে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।


সম্পর্কিত খবর