বিনোদন
জাইমার প্রশংসায় যে অভিনেত্রীরা

দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরে বিনয় দিয়ে মানুষের মন জয় করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরও বদলাননি। আচরণ দিয়ে সন্তুষ্টি অর্জন করছেন জনগণের। আচরণ ও কথাবার্তা দিয়ে তারেককন্যা জাইমা রহমানও হৃদয়ে জায়গা নিয়েছেন মানুষের। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশার মন্তব্য-ই তার প্রমাণ।
সামাজিক মাধ্যমে জাইমাকে নিয়ে বাঁধন লেখেন, ‘এই মেয়েটিকে আমি সত্যিই ভীষণভাবে শ্রদ্ধা করি—জাইমা রহমান। গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছি। সে যেভাবে নিজেকে উপস্থাপন করে, যেভাবে কথা বলে, পৃথিবীকে যেভাবে দেখে এবং সবসময় যেভাবে স্থির ও মাটির কাছাকাছি থাকে—তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার চিন্তায় স্পষ্টতা আছে, উপস্থিতিতে আছে দৃঢ়তা। তার মধ্যে আমি ভবিষ্যতের একজন নেতার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাই। তার জন্য রইল আন্তরিক শুভকামনা ও অনেক ভালোবাসা।’
তিশা লেখেন, বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।’
এরপর লেখেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’







