সারাদেশ

ফেনী-১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনুর সঙ্গে ছাত্রশিবির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক

শেয়ারঃ

ফেনী-১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনুর সঙ্গে ছাত্রশিবির নেতাদের সৌজন্য সাক্ষাৎ- খবরের থাম্বনেইল ফটো

মুন্সী রফিকুল আলম মজনু–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলার নেতারা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ছাগলনাইয়ায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে ছাত্রশিবিরের ফেনী জেলা, শহর ও বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর শাখার নবনির্বাচিত সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, জেলা সভাপতি আবু হানিফ হেলাল, ফেনী শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান, জেলা অফিস সম্পাদক আশরাফুল হক সোহেল, জেলা প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, জেলা সাহিত্য সম্পাদক মোহাম্মদ আসিফ এবং ফেনী কলেজ সভাপতি ফখরুল ইসলাম পলাশ। এছাড়া ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার সভাপতি ও সেক্রেটারিরাও উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন।


এ সময় এমপি মুন্সী রফিকুল আলম মজনু এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।


আলোচনা শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে সংসদ সদস্যকে নববর্ষের প্রকাশনা ও পবিত্র কুরআন শরীফ উপহার দেওয়া হয়।


সম্পর্কিত খবর