আন্তর্জাতিক
ইতিহাসের 'সবচেয়ে ভয়ঙ্কর' প্রতিশোধ নেওয়ার ঘোষণা বিপ্লবী গার্ডের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইতিহাসের 'সবচেয়ে ভয়ঙ্কর' প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে 'ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান' চালানো হবে।
আইআরজিসি জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী স্বেচ্ছাসেবী বাহিনী খামেনির রেখে যাওয়া আদর্শ ও নীতির পথেই এগিয়ে যাবে। তারা দেশীয় ও বিদেশি “ষড়যন্ত্রের” বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার এবং “আগ্রাসীদের শিক্ষা দেওয়ার মতো শাস্তি” দেওয়ার অঙ্গীকার করছে।
খামেনির মৃত্যু ঘিরে ইরানে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আইআরজিসির এমন কড়া ভাষার হুমকি আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে।








