সারাদেশ

মুরগি লুটের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি

শেয়ারঃ

মুরগি লুটের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার- খবরের থাম্বনেইল ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি লুটের ঘটনায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তি গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিল।


রোববার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রাণ কোম্পানির একটি পরিবহন গাড়ি থেকে মুরগি লুটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন এতে অংশ নেন। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করেছে।


সম্পর্কিত খবর