জাতীয়

আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ করেছেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা।


বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেট মোড়ে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’–চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


এক্সিম ব্যাংকের আমানতকারী সুমন অধিকারী বলেন, “আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। অথচ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদের দুষ্কৃতকারী বলছেন। তিনি এ বক্তব্য প্রত্যাহার করুন। আমানত ফেরতের দাবি করা কি অপরাধ? ঋণখেলাপিদের না ধরে সাধারণ মানুষের ওপর জুলুম চলছে।”


আমানতকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “আমাদের টাকায় ব্যাংকের কর্মকর্তাদের বেতন চলে। আমাদের নিয়ে মানহানিকর মন্তব্য সহ্য করা হবে না। আজ আমরা যদি ৫ হাজার থাকি, কাল ৫০ হাজার হব—এ দাবির পক্ষে আরও বড় আন্দোলন গড়ে উঠবে।”


কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “এটি ভিআইপি জোন। কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় তাদের কর্মসূচি নিউমার্কেট মোড়ে করতে বলা হয়েছিল। তবে পরে তারা আলকরণ মোড়ে অবস্থান নেয়। নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”


সম্পর্কিত খবর