আরও

বিশ্ব গাধা দিবস আজ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বিশ্ব গাধা দিবস আজ- খবরের থাম্বনেইল ফটো

আজ ৮ মে বিশ্ব গাধা দিবস। মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অবহেলা আর উপহাসের প্রতীক হিসেবেই পরিচিত প্রাণীটি। সাধারণ কথাবার্তায় কাউকে বোকা বা অদক্ষ বোঝাতে ‘গাধা’ শব্দটি ব্যবহার করা হয়। আবার অতিরিক্ত পরিশ্রমকেও তুলনা করা হয় ‘গাধার খাটুনি’র সঙ্গে। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বোঝা বহন, কৃষিকাজ ও যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাণীটি।


বিশ্ব গাধা দিবস উপলক্ষে জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিন বিঞ্জ বিশেষ ডুডল প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক ২০১৮ সালে দিবসটির প্রচলন করেন। মরুভূমির প্রাণী নিয়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, মানুষের জন্য এত কাজ করলেও গাধা যথাযথ স্বীকৃতি পাচ্ছে না। পরে তিনি একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে গাধা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেন।


বিশেষজ্ঞদের মতে, বর্তমানে গাধার দুটি প্রধান উপপ্রজাতি রয়েছে— সোমালি বন্য গাধা ও নুবিয়ান বন্য গাধা। উভয়ই আফ্রিকান বন্য গাধার উপপ্রজাতি। ইতিহাসবিদদের ধারণা, প্রায় ৪ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকেই মানুষের সেবায় ব্যবহৃত হয়ে আসছে প্রাণীটি।


বিশ্বে সবচেয়ে বেশি গাধা রয়েছে চীনে। দেশটিতে গাধার চামড়ার নিচে থাকা বিশেষ ধরনের আঠা থেকে ওষুধ প্রস্তুত করা হয়। এই উপাদান বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে জানা যায়। তবে ওষুধশিল্পে ব্যাপক ব্যবহারের কারণে দেশটিতে ধীরে ধীরে কমে যাচ্ছে গাধার সংখ্যা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাণিবিজ্ঞানীরা।


বিশ্ব গাধা দিবসে প্রাণীটির প্রতি সহানুভূতি, সুরক্ষা ও যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর