জাতীয়

ধামরাইয়ের সন্তান লন্ডনে কাউন্সিলর নির্বাচিত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ধামরাইয়ের সন্তান লন্ডনে কাউন্সিলর নির্বাচিত- খবরের থাম্বনেইল ফটো

যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার সংস্থা নিউহাম কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার ধামরাই উপজেলার হাজীপুর গ্রামের সন্তান আব্দুল হালিম। সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে তিনি ইস্ট হ্যাম ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। তার এ সাফল্যে ধামরাইসহ দেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।


ঢাকা জেলার ধামরাইয়ের হাজীপুর গ্রামের মরহুম হোসেন আলীর বড় ছেলে আব্দুল হালিম লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হয়ে ধামরাই সুনাম বৃদ্ধি করেছেন। উল্লেখ্য, আব্দুল হালিমের বাবা হোসেন আলী তৎকালীন সময়ে নির্বাচিত মেম্বার ছিলেন।


আব্দুল হালিম দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ইউরোপে বসবাস করছেন। প্রথমে তিনি ইতালিতে অবস্থান করেন এবং সেখানে বাংলা কমিউনিটির একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে সপরিবারে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।


এ সময় কমিউনিটির বিশেষ কার্যক্রমে লন্ডনের বিভিন্ন মহলে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হন। এছাড়াও মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে নিজেকে যোগ্য প্রমাণ করেন।


এরই ফলশ্রুতিতে বৃহস্পতিবার (৭ মে) লন্ডনে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে ইস্ট হাম থেকে নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টির হয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে সুনাম অর্জন করেন। এতে ইউকেসহ ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে অভিনন্দিত হোন।


বিশ্বের বিভিন্ন দেশে থাকা ধামরাইয়ের প্রবাসীরা আব্দুল হালিমের এ কৃতিত্বে গর্বিত। সকলেই তার কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন। এছাড়া আব্দুল হালিম লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ধামরাইবাসী অভিনন্দন জানিয়েছে।


সম্পর্কিত খবর