জাতীয়
মে মাসে ৬৬টি মব সহিংসতায় ৩১ প্রাণহানি, আহত আরও ৬৮: এইচআরএসএস

Ai Generated Picture
মানবাধিকার সংগঠন Human Rights Support Society (HRSS) এর মে ২০২৬ মাসের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত ৬৬টি ঘটনায় ৩১ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত আরও ৬৮ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকচাপায় বহু মানুষের মৃত্যুর গুজব ছড়িয়ে হান্নান শেখ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এছাড়া ৯ মে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলা এলাকায় গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে ১৭ মে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামে এক যুবককে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, হত্যার আগে অভিযুক্তের শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করা হয়েছিল।
মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, দেশে ক্রমবর্ধান এই মব সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারহীনতার সংস্কৃতি গণপিটুনির মতো ঘটনার বিস্তারে ভূমিকা রাখছে। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।







