জাতীয়

নিজের দল সামলাতে না পারলে দেশ পরিচালনাও সম্ভব নয়: জামায়াত আমির

ডেস্ক

শেয়ারঃ

নিজের দল সামলাতে না পারলে দেশ পরিচালনাও সম্ভব নয়: জামায়াত আমির- খবরের থাম্বনেইল ফটো

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দল পরিচালনা করতে পারে না, তারা দেশ পরিচালনার যোগ্যতাও রাখে না। শুক্রবার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, অতীত ও সাম্প্রতিক সময়ের শাসনামলের কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্ট। জনগণ যার আমলনামা গ্রহণযোগ্য মনে করবে, তাকেই ভোট দেবে। জামায়াত দীর্ঘদিন ধরে নিজেদের দলীয় শৃঙ্খলা রক্ষা করেছে উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে দেশের মানুষের জান–মাল ও সম্মান রক্ষায় দায়িত্ব পালন করা হবে।


ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, অর্থপাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা এবং বেকার ভাতা নয়, কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবিকা নিশ্চিত করার কথাও বলেন।


জনসভায় সভাপতিত্ব করেন মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল–৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার।


সম্পর্কিত খবর