জাতীয়
পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, যান চলাচল স্থবির

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে ওই এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।
উল্লেখ্য, এর আগে পৌনে বিকাল ৪টার দিকে মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এতে সংগঠনের সদস্য সচিব সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।








