ক্যাম্পাস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

পাবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী - খবরের থাম্বনেইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১১জন শিক্ষার্থী

'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।


উক্ত তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( পাবিপ্রবি) শিক্ষার্থীরা হলেন ২০১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের আফরিন আক্তার প্রিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এস এম হাসানাদ জামিল, অর্থনীতি বিভাগের মোহাম্মদ তাফসিরুল ইসলাম এবং ব্যবসায়িক প্রশাসন বিভাগের মৌসুমী আক্তার।


২০২০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের মোসাঃ উম্মে মাহমুদা মায়া, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মারফ হোসেন এবং অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া।


২০২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের মোসাঃ প্রিয়াঙ্কা সুলতানা, ইলেকট্রণিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াহিদ মাহমুদ, বাংলা বিভাগের ডলি সুলতানা এবং ব্যবসায় প্রশাসন হাসিবুল ইসলাম।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় মেধাবিকাশে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করা হয়। ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।


▌সম্পর্কিত খবর