ক্যাম্পাস
যবিপ্রবিতে জমজমাট আয়োজনে ‘কেওস অফ জাস্ট', মাতলেন শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বহুলপ্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ ও নানা বিনোদনমূলক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারিতে চলে এ আয়োজন।
এই আনন্দঘন অনুষ্ঠানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের প্রায় পাচশত শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যরাও। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর। সন্ধ্যার শুরু থেকেই অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। একের পর এক পরিবেশনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। শিক্ষার্থীদের নাচ, গান ও আনন্দ-উচ্ছ্বাসে তৈরি হয় ভিন্নধর্মী এক সাংস্কৃতিক আবহ।
আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। দীর্ঘ পাঁচ ঘণ্টার এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশও ফুটে ওঠে।
‘কেওস অফ জাস্ট’ যেন শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক ব্যস্ততার বাইরে নিজেদের সৃজনশীলতা ও বিনোদনের সুযোগ করে দেওয়া এক মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও কেন্দ্রীয়ভাবে 'ইকোস অফ জাস্ট' নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলো। তার ধারাবাহিকতায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এই আয়োজন।








