জাতীয়
২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে মেঘমল্লার আত্মহননের চেষ্টা

একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি (একাংশের) মেঘমল্লার বসু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন মেঘমল্লার বসু এই কাজ করেছেন এ বিষয়ে আমি অবগত নই।








