জাতীয়

আওয়ামিলীগকে সেফ মনে করলে আপনাদের শহীদ হওয়া ভাইবোনদের কথা স্মরণ কইরেন: সালাহউদ্দিন আম্মার

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

আওয়ামিলীগকে সেফ মনে করলে আপনাদের শহীদ হওয়া ভাইবোনদের কথা স্মরণ কইরেন: সালাহউদ্দিন আম্মার - খবরের থাম্বনেইল ফটো

আপনারা কেউ আওয়ামিলীগকে সেফ মনে করলে আপনাদের শহীদ হওয়া, গুম হওয়া ভাইবোনদের কথা স্মরণ কইরেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু'র) জিএস সালাহউদ্দিন আম্মার।


সোমবার (২৩ ফেব্রুয়ারী) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, জায়গায় জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খুলছে। যতদিন ইন্টারিম ছিল কোনো অফিস খুলতে দেয়নি। এখন সময় বিগত ১৭ বছর নির্যাতনের শিকার হয়ে ক্ষমতায় যাওয়ার ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীদের। এখন লীগকে রুখে দেওয়ার সময় ১৭ বছর ধরে নির্যাতিত থেকে বাংলাদেশের বিরোধী দল জামায়াতে ইসলামীর ভাইদের, ছাত্রশিবিরের ভাইদের। কোনোভাবেই ফিরতে দিয়েন না।


সালাহউদ্দিন আম্মার আরও বলেন, আমি বারবার বলি, আবারও বলছি-শিক্ষা নেন। আওয়ামী লীগ কখনো কারও বন্ধু নয়। আওয়ামী লীগ ভারতের প্রভুত্ব মেনে নিয়ে নিজেরা প্রভুত্ব ফলাতো।


তিনি আরও বলেন, লীগ প্রশ্নে সবাই এক থাকেন। নাহলে আজ আমি চলে গেলেও একটা জিনিস লিখে দিয়ে যাব আপনারা আবার মজলুম হয়ে যাবেন। আল্লাহর কসম আপনারা আবার মজলুম হয়ে যাবেন।


সম্পর্কিত খবর