জাতীয়

কারা হলেন সংসদের চিফ হুইপ ও হুইপ?

ডেস্ক

শেয়ারঃ

কারা হলেন সংসদের চিফ হুইপ ও হুইপ?- খবরের থাম্বনেইল ফটো

চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।


সোমবার (০২রা মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


এছাড়া আরো ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।


এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।


সম্পর্কিত খবর