জাতীয়

টিআইবি

ক্ষমতার অপব্যবহারসহ চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত আছে

ডেস্ক

শেয়ারঃ

ক্ষমতার অপব্যবহারসহ চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত আছে- খবরের থাম্বনেইল ফটো

বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও দেশে চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


টিআইবি বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই সারা দেশে দখলবাজি ও চাঁদাবাজির ঘটনা ঘটছে এবং সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এটি সুশাসনের জন্য বড় অন্তরায় বলে মনে করছে সংস্থাটি।


রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন।


তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত তিনটি অধ্যাদেশ রহিত করার মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরে এসেছে—এটি একটি পিছু হটার ইঙ্গিত।


ইফতেখারুজ্জামান আরও বলেন, ইসলামী ব্যাংকে নিয়োগ নিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ব্যাংক রেজল্যুশন আইনটি যথাযথ হয়নি।


তিনি আরও উল্লেখ করেন, দুদক এখনো কমিশনবিহীন অবস্থায় রয়েছে, যা জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে। এতে এমন ধারণা তৈরি হতে পারে যে, দুর্নীতি করলে কোনো শাস্তি নেই।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনস) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (রিসার্চ) মুহাম্মদ বদিউজ্জামান এবং রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা প্রমুখ।


সম্পর্কিত খবর