জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম- খবরের থাম্বনেইল ফটো

এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন।


রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনার সুযোগ এড়ানো হচ্ছে। তিনি বলেন, বিরোধী দলীয় নেতারা বিষয়টি উত্থাপন করেছেন, কিন্তু তা আলোচনার জন্য অনুমোদিত হয়নি।


চিফ হুইপ আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। গণভোট মানা হলে আদেশ মেনে চলা বাধ্যতামূলক। তবে সরকারি দল স্পষ্টভাবে জানায়নি তারা গণভোট মানবে কি না।”


রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়েও নাহিদ ইসলাম বলেন, বিএনপি জয়ী হওয়ার পরও নির্বাচিত বিষয়ে প্রতিশ্রুতি পালন করেনি। ১৯৯১ সালের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, সরকারি দল যদি গণভোটকে অগ্রাহ্য করার চেষ্টা করে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং আমরা তাদের পাশে থাকব।


সম্পর্কিত খবর