খেলাধুলা

মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ফুটবল দল শনিবার ভিয়েতনামে পৌঁছেছে। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য দলটি দেশটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে।


জাতীয় দলের প্রাণভোমরা হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। তবে তার আগমনের সময়সূচি দুই দিন পিছিয়ে গেছে। আগামী মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।


গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ভিয়েতনামে পৌঁছাবেন। ফেডারেশনও একই তথ্য জানিয়েছিল। দেশের বাইরে যাওয়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও জানিয়েছিলেন, দু’দিন পরে হামজা আসবেন।


হামজার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে গোলশূন্য ম্যাচ খেলেছে। হামজা মাঠে নামেননি। ক্লাব ফিফা উইন্ডোতে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে তাকে। ২৩ মার্চ তিনি ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে।


২৪ মার্চ বিকেলে পৌঁছে হামজা অনুশীলনে অংশ নিতে পারবেন না। তবে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিন একদিন অনুশীলনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি নিয়ে অনেক খেলোয়াড় দুই-এক দিন অনুশীলন সেরে জাতীয় দলের হয়ে খেলেন।


সম্পর্কিত খবর