আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স - খবরের থাম্বনেইল ফটো

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ রোববার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় পকানো সমঝোতা হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দেওয়ার পর তিনি বৈঠক থেকে চলে যাচ্ছেন।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


ভ্যান্স ইঙ্গিত দেন যে, তিনি এখনও ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বিবেচনা করার জন্য সময় দিচ্ছেন। এই প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার জানিয়েছে, আলোচনার সুযোগ দিতে তারা ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে। 


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি। এটি আমাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। এখন দেখার বিষয়, ইরান এটি গ্রহণ করে কি না।’


ভ্যান্স বলেন, মূল বিরোধটি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে। ইরান জোর দিয়ে বলে আসছে যে তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলছে, ইরান সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে।


এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে এবং এর আগের বছরেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলা চালায়। 


ভ্যান্স বলেন, ‘আমরা স্পষ্টভাবে এমন একটি প্রতিশ্রুতি ইরানের কাছ থেকে দেখতে চাই যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং এমন কোনো উপায় বা প্রযুক্তিও অর্জন করবে না, যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম করে।’


তিনি বলেন, ‘প্রশ্নটা খুবই সহজ, তাহলো ‘আমরা কি ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে একটি মৌলিক অঙ্গীকার দেখতে পাচ্ছি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে নাÑশুধু এখন নয়, শুধু দুই বছর পর নয়, বরং দীর্ঘমেয়াদে?’


তিনি বলেন, ‘আমরা এখনও তা দেখিনি। আমরা আশা করি যে আমরা দেখব।’


ইসলামাবাদের একটি বিলাসবহুল হোটেলে, যেখানে দুই পক্ষ বৈঠক করেছে, সেখানে দেওয়া সংক্ষিপ্ত মন্তব্যে ভ্যান্স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে কোনো মতবিরোধের কথা বিশেষভাবে উল্লেখ করেননি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।


তিনি জোর দিয়ে বলেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি শনিবার ওয়াশিংটনে বলেছিলেন যে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি নাÑতা নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।


ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, আমরা বেশ নমনীয় ছিলাম। আমরা যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, আপনাদের এখানে সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’


তিনি বরেন, ‘আমরা তা-ই করছিলাম এবং দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি করতে পারিনি।’


সম্পর্কিত খবর