খেলাধুলা

এস্পানিওলকে উড়িয়ে লা লিগায় ব্যবধান বাড়াল বার্সা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

এস্পানিওলকে উড়িয়ে লা লিগায় ব্যবধান বাড়াল বার্সা- খবরের থাম্বনেইল ফটো

লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনা শনিবার নগর ডার্বিতে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অনেকটাই এগিয়ে গেছে।


ফেরান তোরেস করেছেন জোড়া গোল। শেষদিকে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ড গোল করে কাতালানদের জড নিশ্চিত করেন। ইয়ামাল দুটি গোলে এ্যাসিস্টও করেছেন। এই জয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেছে।


শুক্রবার জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে আরও পিছিয়ে গেছে রিয়াল। মৌসুম শেষ হতে আর মাত্র সাত ম্যাচ বাকি আছে। যার মধ্যে মে মাসে ক্যাম্প ন্যুতে একটি এল ক্ল্যাসিকো রয়েছে।


চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে ২-০ ব্যবধান কাটিয়ে ওঠার লক্ষ্য থাকলেও ফ্লিক এই ম্যাচে শক্তিশালী দলই নামান। মিডফিল্ডার পেদ্রি গনজালেস এবং ১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ামাল পুরো ম্যাচেই খেলেছেন। 


মৌসুমের শুরুটা ভালো হলেও ২০২৬ সালের প্রথম ম্যাচে বার্সার কাছে হারার পর থেকে এস্পানিওল আর কোনো ম্যাচ জিততে পারেনি। এই ম্যাচেও তারা তেমন প্রতিরোধ গড়তে পারেনি। ইয়ামালের কর্নার থেকে তোরেস হেড করে প্রথম গোল করেন, যা ছিল জানুয়ারির পর তার প্রথম গোল।


দ্বিতীয় গোলটিও আসে ইয়ামালের অসাধারণ পাস থেকে। স্প্যানিশ তরুণের দুর্দান্ত পাস থেকে তোরেস বল জালে পাঠান। এস্পানিওল বেশিরভাগ সময় নিজেদের অর্ধেই আটকে ছিল।


দ্বিতীয়ার্ধে তোরেসের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে এরপরই পল লোজানো একটি জোরালো শটে ব্যবধান কমান। বদলি হিসেবে নামা রাশফোর্ড শুরুতে কিছু সুযোগ নষ্ট করলেও শেষদিকে গোল করে নিজেকে খুঁজে পান। ৮৭তম মিনিটে ইয়ামাল একটি লুজ বল থেকে গোল করে ব্যবধান বাড়ান। এরপর দুই মিনিট পর ফ্রেঙ্কি ডি জংয়ের ক্রস থেকে রাশফোর্ড দুর্দান্ত ভলিতে চতুর্থ গোলটি করেন।


চোট থেকে ফিরে ডি জং এই ম্যাচে প্রথমবার মাঠে নামেন। শেষ বাঁশি বাজানোর পর বার্সা সমর্থকরা স্টেডিয়াম থেকেই দলকে অভিনন্দন জানায় এবং আসন্ন এ্যাথলেটিকো ম্যাচের আগে উৎসাহ দেয়।


অন্যদিকে, এ্যাথলেটিকো মাদ্রিদ সেভিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে। দিয়েগো সিমিওনে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ কিছু খেলোয়াড় বিশ্রাম দেন। সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছে সেভিয়া। 


এই জয়ে সেভিয় রেলিগেশন অঞ্চ থেকে নিজেদের রক্ষা করে ১৫তম স্থানে উঠে এসেছে। আর পঞ্চম স্থানের রিয়াল বেটিসের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে এ্যাথলেটিকো চতুর্থ স্থানেই রয়েছে।


সম্পর্কিত খবর