খেলাধুলা

নারী হকি দলের ঐতিহাসিক জয়

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নারী হকি দলের ঐতিহাসিক জয়- খবরের থাম্বনেইল ফটো

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসের বাছাইপর্ব হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় এটি প্রথম জয় বাংলাদেশ নারী দলের।


গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।


খেলা শুরুর ১১ মিনিটে শারিকা রিমনের গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ১২ মিনিটে উজবেকিস্তান গোল করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার।


২৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গে ফাটল ধরিয়ে ম্যাচের আবারও এগিয়ে যায় বাংলাদেশ। কনা আক্তারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। 


৪০ মিনিটে আইরিন আক্তার রিয়ার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। 


৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ম্যাচে ব্যবধান কমায় উজবেকিস্তান। ঐ সময় ম্যাচের স্কোর ছিল ৩-২।


এরপর ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 


ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের আইরিন আক্তার।


দুই ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। আগামী ২৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা।


২ ম্যাচ খেলে একটিও জিততে পারেনি হংকং। 


২টি করে ম্যাচ খেলে চাইনিজ তাইপে ৪ ও উজবেকিস্তান ২ পয়েন্ট পেয়েছে।


সম্পর্কিত খবর