খেলাধুলা

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার- খবরের থাম্বনেইল ফটো

বাঁ-কাঁধের ইনজুরিতে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক ও অলরাউন্ডার মিচেল স্যান্টনার। 


গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন স্যান্টনার। ম্যাচে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান তিনি। এরপর আর ব্যাট হাতে নামতে পারেননি স্যান্টনার। 


ইনজুরিতে পড়ার আগে ম্যাচে ৪ ওভার বল করে ৪৪ রানে ১ উইকেট নেন তিনি। 


এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, স্ক্যান রিপোর্টে স্যান্টনারের বাঁ-কাঁধে গ্রেড থ্রি এসিএল ইনজুরি ধরা পড়েছে। নিউজিল্যান্ডে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন স্যান্টনার। চিকিৎসকের মতে, অন্তত এক মাস বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে তাকে।


এনজেডসি আরও জানিয়েছে, ‘ইনজুরির কারনে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট এবং জুনের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না স্যান্টনার। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তার খেলার বিষয় ফিটনেসের উপর নির্ভর করছে। 


আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য খুব শিগগিরই দল ঘোষণা করবে নিউজিল্যান্ড।


আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে না পারলেও আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্যান্টনার।


সম্পর্কিত খবর