খেলাধুলা

২শ' উইকেট শিকারের ক্লাবে প্রথম বিদেশি নারাইন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

২শ' উইকেট শিকারের ক্লাবে প্রথম বিদেশি নারাইন- খবরের থাম্বনেইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম বিদেশি বোলার হিসেবে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।

 

রোববার আইপিএলের ৪৫তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের নারাইন।


এর মধ্যে হায়দারাবাদের ইশান কিশানকে শিকার করে আইপিএলের ইতিহাসে ২শ উইকেট পূর্ণ করেন তিনি। 


তবে আইপিএলের তৃতীয় বোলার হিসেবে ২শ উইকেটের ক্লাবে নাম লেখান নারাইন। এর আগে এই তালিকায় নাম তুলেছেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও পেসার ভুবেনশ্বর কুমার। 


এখন পর্যন্ত ১৮৩ ম্যাচ খেলে ২২৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন চাহাল। দ্বিতীয় স্থানে আছেন ভুবেনশ্বর। ১৯৯ ম্যাচে ২১৫ উইকেট নিয়েছেন তিনি। 


তৃতীয় স্থানে থাকা নারাইনের ১৯৭ ম্যাচে ২০১ উইকেট সংগ্রহ করেছেন। এরপর সব আসরেই কলকাতার হয়েই খেলেছেন তিনি। ১৯৫ ইনিংসে নারাইনের বোলিং ইকোনমি ৬.৭৯ এবং গড়-২৫.৫৩। ইনিংসে চারবার ৪টি করে এবং একবার পাঁচ উইকেট শিকার করেন এই স্পিনার। 


সম্পর্কিত খবর