খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের- খবরের থাম্বনেইল ফটো

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তাজ নেহার। ডানহাতি এই ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত লোয়ার অর্ডার শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে।


রোববার (১০ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচকরা সাজ্জাদ আহমেদ শিপন ও সালমা খাতুন।


তাজ নেহার সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রায় ১৫ মাস আগে। এখন পর্যন্ত ৮টি টি–টোয়েন্টিতে তিনি করেছেন মাত্র ৪৪ রান। তবে নির্বাচকরা মনে করছেন, ব্যাট হাতে তার সামর্থ্য দলে বাড়তি গভীরতা যোগ করতে পারে।


তাজ নেহারের অন্তর্ভুক্তির কারণে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। অন্যদিকে, নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা এবারও দলের নেতৃত্বে থাকছেন। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।


এছাড়া নতুন মুখ হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ এবং বিশ্বকাপ বাছাইপর্বে খেলার অভিজ্ঞতা নিয়েই তিনি এবার বিশ্বমঞ্চে যাচ্ছেন।


বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তাত, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, তাজ নেহার।


সম্পর্কিত খবর