খেলাধুলা

'একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে,.....'

অনলাইন ডেস্ক

শেয়ারঃ

'একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে,.....'- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন।


সাকিবের ভাষায়, ‘একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।’

পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি মাগুরা, এমন প্রশ্নে সাকিব সরাসরি বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।’


তিনি আরও বলেন, ‘আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।’



সম্পর্কিত খবর