আরও

দায়িত্ব গ্রহণ করলেন ইবির নতুন উপাচার্য

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

দায়িত্ব গ্রহণ করলেন ইবির নতুন উপাচার্য - খবরের থাম্বনেইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫ তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শুক্রবার (১৫ মে ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিজ কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।


এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামহ অন্যরা উপস্থিত ছিলেন। 


এদিকে দায়িত্ব গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান।


পরবর্তীতে সেখানে শহিদ জিয়ার পরিবার, ভাষা শহিদ, শহিদ মুক্তিযোদ্ধা ও জুলাই শহিদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়া বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল করা হয়।


দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২২শে নভেম্বর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়।


একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, বিভিন্ন সময়ে এর লক্ষ্য এবং উদ্দেশ্যকে বিচ্যুত ঘটনা হয়েছে। এখন থেকে এ ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়া হবে।


বর্তমান সরকার আমাকে এই পদে তাদের দৃষ্টিতে যোগ্য মনে করেছেন। আমি সেই দৃষ্টিকোণ থেকেই এই বিশ্ববিদ্যালয়ের গতিকে আরো সামনের দিকে ইতিবাচকভাবে অগ্রসর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।


সম্পর্কিত খবর