খেলাধুলা
সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিতব্য ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। দলে দেশীয় লিগের পরিচিত মুখদের পাশাপাশি বিদেশে খেলা কয়েকজন ফুটবলারও জায়গা পেয়েছেন।
গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসাইন ও আনিসুর রহমান জিকো। রক্ষণভাগে সুযোগ পেয়েছেন তারিক রাইহান কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়্যান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, সাকিল হোসেন, ইসা ফয়সাল ও এসএম মনজুরুর রহমান।
মিডফিল্ডে আছেন জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন এবং সৈয়দ কুয়াজেম কিরমানি শাহ।
আক্রমণভাগে আছেন ফাহমেদুল ইসলাম (ইতালিভিত্তিক ক্লাব অলবিয়া এফসি), শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম শাদিন ও রফিকুল ইসলাম।
বিদেশি ক্লাবে খেলা হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোমের অন্তর্ভুক্তি দলটিকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক:
মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান জিকো
ডিফেন্ডার:
তারিক রাইহান কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়্যান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, সাকিল হোসেন, ইসা ফয়সাল, এসএম মনজুরুর রহমান
মিডফিল্ডার:
জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কুয়াজেম কিরমানি শাহ
ফরোয়ার্ড:
ফাহমেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম শাদিন, রফিকুল ইসলাম








