খেলাধুলা

গুজরাট টাইটান্সের বাসে হঠাৎ আগুন, অল্পে রক্ষা পেলেন ক্রিকেটাররা

ডেস্ক

শেয়ারঃ

গুজরাট টাইটান্সের বাসে হঠাৎ আগুন, অল্পে রক্ষা পেলেন ক্রিকেটাররা- খবরের থাম্বনেইল ফটো

আহমদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে স্বপ্নভঙ্গের পর ফেরার পথে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে গুজরাট টাইটান্স দল। হোটেলে ফেরার সময় ক্রিকেটারদের বহনকারী বাসে হঠাৎ আগুন ধরে যায়। তবে দ্রুত পদক্ষেপে সবাইকে নিরাপদে নামিয়ে নেওয়ায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


রোববার রাতে আইপিএলের ফাইনাল ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর কাছে হেরে মাঠ ছাড়ে গুজরাট। এরপর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে বাসে আগুন ধরে যায়।


প্রত্যক্ষদর্শী ও পিটিআইয়ের বরাতে জানা যায়, হঠাৎ শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় ধোঁয়ায় ভরে যায় ভেতরের অংশ। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা বাস থামিয়ে ক্রিকেটার ও স্টাফদের দ্রুত নামিয়ে আনেন। এতে কোনো খেলোয়াড়ই আহত হননি।


ঘটনার পর কিছু সময় রাস্তার ধারে অপেক্ষা করতে হয় শুভমন গিল, সিরাজ ও কাগিসো রাবাডাসহ পুরো দলকে। পরে বিকল্প বাসের ব্যবস্থা করা হলে নিরাপদে সবাই হোটেলে পৌঁছায়।


জানা গেছে, আগুনে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নিয়ে তদন্তের কথা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে।


গতকাল আহমেদাবাদে স্বাগতিক গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে বেঙ্গালুরু। টসে হেরে ফিল্ডিং নিয়ে গুজরাটকে ১৫৫ রানে আটকে রাখেন কোহলিরা। পরে ৫ উইকেট ও ১২ বল হাতে রেখেই পেরিয়ে শিরোপা ধরে রাখে বেঙ্গালুরু। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল জিতল দলটি।


ব্যাট হাতে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ব্যাটিং উদ্বোধন করা ভারতীয় এই তারকা ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থেকে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন।


সম্পর্কিত খবর