খেলাধুলা

এলপিএলে দল পেলেন মিরাজ ও হাসান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

এলপিএলে দল পেলেন মিরাজ ও হাসান- খবরের থাম্বনেইল ফটো

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ।


ক্লাসিক ক্যাটাগরি থেকে স্পিন অলরাউন্ডার মিরাজকে দলে নিয়ে গল গ্যালান্টস। ঐ দলে মিরাজের সঙ্গী স্বদেশি লিটন কুমার দাস। সরাসরি চুক্তিতে লিটনকে দলে নিয়েছিল গল গ্যালান্টস।


এছাড়া সরাসরি চুক্তিতে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে দলে নেয় জাফনা কিংস।


ক্লাসিক ক্যাটাগরি থেকে পেসার হাসানকে দলে ভেড়ায় কলম্বো ক্যাপস।


গতরাতে কলম্বোতে এলপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের ৩১ জন ক্রিকেটারের। এরমধ্যে আগামী এলপিএল খেলবেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।


ড্রাফটে নাম থাকলেও দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মাহেদি হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেনসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।


ড্রাফটের মূল ক্যাটাগরি ছিল তিনটি। প্লাটিনাম (৫০ হাজার মার্কিন ডলার), গোল্ড (৩০ হাজার মার্কিন ডলার) ও ক্লাসিক (২০ হাজার মার্কিন ডলার)। এছাড়াও সহযোগী দেশগুলির ক্যাটাগরি (১৫ হাজার ডলার) ও অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের ক্যাটাগরি (১০ হাজার ডলার) ড্রাফটে রাখা হয়।


পাঁচ দলকে নিয়ে আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এলপিএল অনুষ্ঠিত হবে।


নতুন মৌসুমে চারটি ফ্র্যাঞ্চাইজি নতুন নামে অংশ নিবে। জাফনা খেলবে এসসি জাফনা কিংস নামে, গল খেলবে গল গ্যালান্টস, ক্যান্ডি খেলবে ক্যান্ডি রয়্যালস এবং কলম্বো খেলবে কলম্বো ক্যাপস নামে। নিজেদের আগের নাম ধরে রেখেছে শুধুমাত্র ডাম্বুলা সিক্সার্স।


সম্পর্কিত খবর