জাতীয়

ফেব্রুয়ারিতে এলপিজির দাম আরও বাড়ল, সন্ধ্যা থেকে কার্যকর

ডেস্ক

শেয়ারঃ

ফেব্রুয়ারিতে এলপিজির দাম আরও বাড়ল, সন্ধ্যা থেকে কার্যকর- খবরের থাম্বনেইল ফটো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভোক্তা পর্যায়ে আবারও মূল্যবৃদ্ধি করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়।


একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বৃদ্ধি করে মূল্য সংযোজন করসহ (মূসক) ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।


বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয় পর্যালোচনা করে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


এর আগে গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিনে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়।


এদিকে টানা মূল্যবৃদ্ধিতে এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তা ও পরিবহন খাতের সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক মূল্য সমন্বয় জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে।


সম্পর্কিত খবর