খেলাধুলা

সাফের হ্যাটট্রিক শিরোপা জিততে পারলো না বাংলাদেশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সাফের হ্যাটট্রিক শিরোপা জিততে পারলো না বাংলাদেশ- খবরের থাম্বনেইল ফটো

আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে সুযোগ ছিল সাফ নারী চ্যাম্পিয়নশীপের হ্যাটট্রিক শিরোপা জয়ের।


কিন্তু গোয়ায় ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙ্গে গেছে আফঈদা-ঋতুপর্নাদের। এর আগে গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ বিধ্বস্ত হয়েছিল টাইগ্রেসরা।


আজকের ম্যাচে প্রথমার্ধের স্টপেজ টাইমে তারকা ফরোয়ার্ড ঋতুপর্নার দুর্দান্ত গোলে বাংলাদেশ ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। এর আগে ১২ মিনিটে তহুরা খাতুন ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ হাতছাড়া করেন।


৩০ মিনিটে আভিকা সিংহের হেড বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করলেও ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষন পর মনিশার শট মিলি দুর্দান্ত ভাবে রক্ষা করেন। ৪১ মিনিটে তহুরা আরও একটি সুযোগ নষ্ট করেন।


পরের মিনিটে মধ্যমাঠ থেকে পাস পেয়ে পিয়ারি সাহা লফটেড শটে মিলিকে পরাস্ত করলে এগিয়ে যায় ভারত। তিন মিনিট পর আনিকার দুর পাল্লার শট ভারতীয় গোলরক্ষক দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন। 


দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত গোল করে আবারও ম্যাচে লিড নেয়। ৪৯ মিনিটে কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন ভারতের সানফিদা। বাংলাদেশরে ডিফেন্ডাররা তাকে ব্লক করতে পারেননি। গোলরক্ষক মিলি আক্তার ঝাপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে জড়ায়।


দ্বিতীয়ার্ধে নিজেদের পোস্ট সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। ভারতীয়রা একের পর এক আক্রমন করে বাংলাদেশের রক্ষনভাগকে এলোমেলো করে দেয়।


সেই সুযোগে ৮২ মিনিটে ডিফেন্ডার আফইদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের ফরোয়ার্ডের পায়ে লেগে আরেক ফরোয়ার্ড লিন্ডা কম বল পান। তার নেয়া শট জালে জড়ালে ভারতের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়।


এর মাধ্যমে সাফ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের দুই আসরের আধিপত্য শেষ হলো।


সম্পর্কিত খবর