খেলাধুলা
ইংল্যান্ড বেসক্যাম্পের কাছে গুলিবর্ষণ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (৬ জুন) ভোরে স্থানীয় সময় কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ৯ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলটি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নির্ধারিত বেসক্যাম্প ‘সোয়োপ সকার ভিলেজ’ থেকে প্রায় ৪.৬ মাইল দূরে অবস্থিত। এতে বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কানসাস সিটি পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি। আহতদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।







