খেলাধুলা

বিশ্বকাপের আগে কোচ পেটকোভিচের সাথে চুক্তি নবায়ন করেছে আলজেরিয়া

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বিশ্বকাপের আগে কোচ পেটকোভিচের সাথে চুক্তি নবায়ন করেছে আলজেরিয়া- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত



বিশ্বকাপের আগেই জাতীয় দলের কোচ ভ্লাদিমির পেটকোভিচ ও তার টেকনিক্যাল স্টাফের সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে আলজেরিয়া। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছেন।


পেটকোভিচের সাথে আগের চুক্তির মেয়াদ বিশ্বকাপের পরপরই শেষ হয়ে যেত।


৬১ বছর বয়সী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়া জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান। তার অধীনে আলজেরিয়ার এ পর্যন্ত ২৮ ম্যাচে ২১টি জয়, চার ড্র ও ৩টিতে পরাজিত হয়েছে। এছাড়া বিশ^কাপ বাছাইপর্বে তিনি দলকে দারুনভাবে পরিচালনা করেছেন। এর আগের দুই আসরে খেলার যোগ্যতা অর্জণ করেনি আলজেরিয়া।


২০২৫ সালে আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে আলজেরিয়া। এর আগে পরপর দুই আসরে ২০২১ ও ২০২৩ সালে গ্রুপ পর্ব থেকেই তারা বিদায় নিয়েছিল। পেটকোভিচের অধীনে আলজেরিয়া ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৩ থেকে ২৮ নম্বরে উন্নীত হয়েছে। আর আফ্রিকায় সপ্তম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে।


সম্পর্কিত খবর